মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:২০, ১২ সেপ্টেম্বর ২০২১
খুলেছে মৌলভীবাজারের স্কুল, পরিদর্শনে জেলা প্রশাসক
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান
করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার ৫৪৩ দিন পর খুলেছে দেশের স্কুল-কলেজ। দীর্ঘদিন পর সরাসরি ক্লাসরুমে ফিরেছে শিক্ষার্থীরা। রোববার সকাল থেকেই মৌলভীবাজারসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।
এদিকে মৌলভীবাজারে শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি ও সরকারি গাইডলাইন মেনে পরিচালিত হচ্ছে কিনা তা দেখতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক
রোববার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
একই সাথে বহুদিন পর শিক্ষার্থীরা স্কুলে আসায় তাদের পারস্পারিক মিথস্ক্রিয়ার ক্ষেত্রটি যেন সহজ হয় সে ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষকবৃন্দকে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এছাড়া সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করছেন জেলা প্রশাসক
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মো. মেহেদী হাসান ও উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৌলভীবাজারে ২৪ টি কলেজ, ১৭৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৭১টি মাদ্রাসা, ২ হাজার ৫৯৫টি প্রাথমিক বিদ্যালয়, ১টি পলিটেকনিক ইন্সটিটিউট, ১টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও ১টি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার


























