মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২১
সৈয়দ মহসিন আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও পুষ্পার্ঘ অর্পণ
প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মৌলভীবাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ প্রাঙ্গণে পুষ্পার্ঘ অপর্ণ করে শ্রদ্ধা জানান বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন ও পরিবারের সদস্যরা, মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভা, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন।

বাদ যোহর দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সহ-সভাপতি মশুদ আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান বাবুল প্রমুখ।


পুষ্পার্ঘ অর্পণ ও কবর জিয়ারতে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মহসিন আলীর ভাই ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, কনিষ্ঠ ভাই সৈয়দ সলমান আলী, বড় মেয়ে সৈয়দা শায়লা শারমিন, মেজো মেয়ে ও জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দা সানজিদা মহসিন, ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তারসহ অন্যান্যরা।
এছাড়াও কাগাবলাসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারকর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























