মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:২১, ১৫ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব
দীর্ঘ দেড় বছর পর মৌলভীবাজারের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে সশরীরে পাঠদান কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিনই ক্লাসে অংশগ্রহণ করছে ক্ষুদে শিক্ষার্থীরা।
বুধবার (১৫ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মো. মেহেদী হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
পরিদর্শনকালে সচিব গোলাম মো. হাসিবুল আলম করোনা মহামারীর কারণে দীর্ঘ বিরতির পর শুরু হওয়া প্রাথমিক স্কুলের শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত করার জন্য বিদ্যালয়গুলোর গৃহীত উদ্যোগসমূহ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। একই সাথে বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, শিশুদের মনন ও মেধার বিকাশের জন্য সুষ্ঠু ও সুন্দরভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন৷

উল্লেখ্য, মৌলভীবাজারে ২ হাজার ৫৯৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকারি নির্দেশনা অনুসারে গত ১২ সেপ্টেম্বর থেকে সেসকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে পাঠদান শুরু হয়েছে।
প্রাথমিকে প্রতিদিন দুইটি শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন এবং বাকিরা (প্রথম শ্রেণি-চতুর্থ শ্রেণি) সপ্তাহে একদিন ক্লাস করবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার




















