ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

সাজু মারছিয়াং

প্রকাশিত: ১৩:১৪, ১৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৭:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০২১

আড়াই ঘণ্টা বন্ধ ছিলো শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক

লাউয়াছড়ার ভেতর দিয়ে সড়ক। গাছ অপসারণের পর চলছে সড়কের উপর থেকে ঝোপঝাড় সরানো। ছবি- সাজু মারছিয়াং।

লাউয়াছড়ার ভেতর দিয়ে সড়ক। গাছ অপসারণের পর চলছে সড়কের উপর থেকে ঝোপঝাড় সরানো। ছবি- সাজু মারছিয়াং।

মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীমঙ্গল ভানুগাছ সড়কে গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধা ৭টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আঞ্চলিক সড়ক যোগাযোগ বন্ধ ছিল। লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে।

এতে সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন প্রহরী লোকমান মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শ্রীমঙ্গল শহরের দিক থেকে আসা জান্নাতুল কার্গো সার্ভিস নামের একটি কাভার্ড ভ্যান একটি চাপালিশ গাছে ধাক্কা দেয়। এতে চাপালিশ গাছের মাথা ভেঙে একটি সেগুনগাছের ওপর পড়ে। সেগুনগাছটি রাস্তায় এসে পড়ে। এ সময় দুই গাছের ধাক্কায় বিদ্যুতের তারসহ খুঁটি রাস্তার ওপর পড়ে।

কাভার্ড ভ্যানটি কমলগঞ্জের মাধবপুর চা–বাগান থেকে চা–পাতা আনতে যাচ্ছিলো বলে জানা গেছে।

সরেজমিন আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে দেখা যায়, রাস্তার একপাশে পড়ে থাকা গাছ, বৈদ্যুতিক খুঁটি ও তার অপসারন ও মেরামত কাজ করছেন পল্লী বিদ্যুৎ ও বনবিভাগের কর্মীরা। বৈদ্যুতিক তারের কারণে বড় গাছের পাশাপাশি রাস্তার পাশের ছোট ছোট লতা জাতীয় গাছ রাস্তার ওপর পড়ে রয়েছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, গতকাল সন্ধায় সড়কে গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ ছিল পড়ে ফায়ার সার্ভিস ও বন বিভাগ যৌথভাবে কাজ শুরু করে। পরে রাত পৌনে ১০টার দিকে রাস্তার একপাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়