ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৭:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টি-শার্ট ও ফ্রি প্রশিক্ষণ উদ্বোধন

মৌলভীবাজারে বন্ধুমহল (ফ্রেন্ডস কিংডম) এর উদ্যোগে আনন্দ পাঠশালা সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের টি-শার্ট বিতরণ এবং বিভিন্ন বিষয়ে ফ্রি প্রশিক্ষণ (আমারা উদ্যেক্তা তৈরী করি) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শহরের পুরাতন হাসপাতাল সড়কে আনন্দ পাঠশালা স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আনন্দ পাঠশালার উপদেষ্টা, সামাজিক সংগঠন পারস্পারিকের নিবার্হী চেয়ারম্যান ও সমাজসেবক নুরজাহান সুয়ারা।

এ সময় উদ্বোধনী বক্তব্য রাখেন আনন্দ পাঠশালার দাতা সদস্য রেবা রাজা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মাসুদ, ইএসডিপি মৌলভীবাজার এর সমন্বয়কারী নিয়াজ মোর্শেদ। 

উদ্বোধন অনুষ্ঠানে আনন্দ পাঠশালার সকল শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ