নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৪:০৪, ১৯ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে করোনায় মোট আক্রান্ত ৮ হাজার ৩৫ জন
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও নতুন ৮ জন। এর মধ্য দিয়ে জেলায় করোনা শনাক্তের হার দাঁড়ালো ১১ দশমিক ৪ শতাংশে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৫ জন।
রোববার (১৯ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৪ শতাংশ। এর আগের দিন এ হার ছিলো ১৮ শতাংশে।
সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলায় বর্তমানে মোট আক্রান্ত ৮ হাজার ৩৫ জন। ২৪ ঘণ্টায় জেলায় ২০ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।
নতুন শনাক্ত ৮ জন জনের মধ্যে শ্রীমঙ্গলে ১ জন, বড়লেখার ১ জন, কুলাউড়া ৫ জন, রাজনগর ১ জন। এ নিয়ে জেলায় ৮ হাজার ৩৫ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন। তারা সবাই মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী ছিলেন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।
আইনিউজ/এসডি
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
জিমেইলে আসছে ভয়েস ও ভিডিও কল সুবিধা
লাঠিটিলায় সাফারি পার্ক হবেই, কেউ ঠেকাতে পারবে না: পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন
মৌলভীবাজারের এক বিশাল হৃদয়ের রাজনীতিবিদ
দেড় বছর পর স্কুল, প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে
'দয়া করে গাড়ি ধীরে চালান, এই জায়গায় আমি আমার মাকে হারিয়েছি’
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























