ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি শাহ মোহাম্মদ সায়েদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, যুবলীগের সভাপতি রেজাউর করিম সুমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুর মালিক তরফদার সোয়েব। এছাড়াও অনুষ্ঠানে সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও দেশের মানুষদের কল্যাণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়াও মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর জন্মদিনে অনুষ্ঠিত হয়েছে গণটিকা কার্যক্রম। মৌলভীবাজার পৌরসভার ৯ ওয়ার্ডে আজ টিকা নিয়েছেন ২ হাজার ৯৫৩ জন। এছাড়াও পৌরসভার উদ্যোগে খাদ্য সহায়তা বিরতণ করা হয়েছে অসহায়-অসচ্ছল ২০০ মানুষের মধ্যে।

আইনিউজ/এসডি

শেখ হাসিনাকে হত্যার জন্য কতবার সশস্ত্র হামলা করা হয়?

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ