মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৩৯, ৩ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে পিপি হিসেবে যোগ দিয়েছেন মিজানুর রহমান
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে যোগ দিয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান। রোববার (৩ অক্টোবর) মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোমানা ইয়াসমিনের হাতে যোগদানপত্র জমা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট মিজানুর রহমান আইনিউজকে বলেন, পিপি হিসেবে আমি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে দিয়েছি।
গত ৩০ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সলিসিটর অনুবিভাগের সহকারী সচিব মো. আব্দুছ সালাম মন্ডল স্বাক্ষরিত সলিসিটর/জিপি-পিপি (মৌলভীবাজার)-৫৬/২০০৯-৭১ নং স্মারকমূলে তাকে নিয়োগ প্রদান করা হয়।
অ্যাডভোকেট মিজানুর রহমান মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি।
অ্যাডভোকেট মিজানুর রহমান আইনিউজকে বলেন, ‘পাবলিক প্রসিকিউটর হতে হলে দলীয় পদ ধারণ করতে হবে এমন কোনো বিধি-বিধান নেই।’
তিনি বলেন, ‘আমি কিংবা আমার পরিবারের কেউ বিএনপি জামাতের রাজনীতির সাথে কখনো জড়িত ছিলাম না। আমি ছাত্র ইউনিয়ন করেছি, বর্তমানে উদীচী মৌলভীবাজার জেলা সংসদ এর সভাপতি। মুক্তিযুদ্ধের চেতনা, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তায় বিশ্বাস করি। একটি স্বার্থান্বেষী মহল আমার পিপি পদে নিয়োগে ঈর্ষান্বিত হয়ে মনগড়া ও মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমি এহেন চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সংশ্লিষ্ট খবর: মৌলভীবাজার জেলা জজশীপে ‘আওয়ামী বিরোধী’ পিপি, নিয়োগ বাতিলের দাবি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























