মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২১
মৌলভীবাজারে আবারও ট্রেনের বগি লাইনচ্যুত
সিলেট-আখাউড়া রুটে প্রায়ই তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে
মৌলভীবাজারে আবারও ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের মুমিনছড়া এলাকায় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারতৎপরতা শুরু করেছে। উদ্ধারকাজ সম্পন্ন হতে দুই ঘন্টার মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন কুলাউড়ার স্টেশন মাস্টার মহিবুর রহমান।
তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা কোন হতাহতের খবর এখনো পাওয়া যায় নি। এদিকে এ দুর্ঘটনায় শনিবার বিকাল ৩টা পর্যন্ত কোন ট্রেন আটকা পড়েনি।
উল্লেখ্য, সিলেট-আখাউড়া রেললাইনে প্রায়ই ট্রেন লাইনচ্যুত ও দুর্ঘটনা ঘটছে। এর আগে গত বছরের ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল। সেই ঘটনায় প্রায় ২৪ ঘণ্টা সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।
এ জেলার আরও খবর-
করোনা জয় করে সুস্থ হয়েছেন মৌলভীবাজারের ৩ চিকিৎসক
বগি লাইনচ্যুত, সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























