সিলেট প্রতিনিধি
আপডেট: ১৭:৩৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১
সিলেটে আটকা পড়া পারাবত ট্রেন ছাড়ছে সাড়ে ৫টায়
সিলেটে আটকা পড়েছে যাত্রীবাহি পারাবত ট্রেন। ফলে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ। আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যে কারণে সিলেট থেকে পারাবত ট্রেন ছেড়ে আসেন।
তবে সিলেট রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন আরো কিছু সময়ের মধ্যে ভাটেরায় আটকে পড়া তেলবাহি ট্রেনের বগি উদ্ধার করা সম্ভব হবে। এ অবস্থায় বিকলে সাড়ে ৫টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আন্তনগর পারাবাত ট্রেন। পারাবত ছাড়া অন্য কোনো ট্রেন কোথাও আটকে পড়ার খবর পাওয়া যায়নি।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারতৎপরতা শুরু করেছে। কিছুক্ষণের মধ্য উদ্ধার কাজ শেষ হতে পারে বলে জানান কুলাউড়ার স্টেশন মাস্টার মহিবুর রহমান।
তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা কোন হতাহতের খবর এখনো পাওয়া যায় নি। এদিকে এ দুর্ঘটনায় শনিবার বিকাল ৩টা পর্যন্ত কোন ট্রেন আটকা পড়েনি।
উল্লেখ্য, সিলেট-আখাউড়া রেললাইনে প্রায়ই ট্রেন লাইনচ্যুত ও দুর্ঘটনা ঘটছে। এর আগে গত বছরের ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল। সেই ঘটনায় প্রায় ২৪ ঘণ্টা সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।
এ জেলার আরও খবর-
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























