ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪২, ১১ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৪৭, ১১ আগস্ট ২০২১

সিলেটে গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার জুবের আহমদের মৃত্যুবার্ষিকী পালন

স্বজন-সহকর্মীদের শোক-শ্রদ্ধা আর দোয়া মাহফিলে সিলেটে পালিত হয়েছে গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার জুবের আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

বুধবার (১১ আগস্ট) দিনের শুরুতে নগরীর মানিকপীরের টিলায় জুবের আহমদের কবরস্থানে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পন করা হয়। দুপুরে তার চারাদিঘীরপাড়স্থ বাসভবনে পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হয়।

দুই বছর আগে ২০১৯ সালের ১১ই আগস্ট বিকালে বাসার চারতলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান জুবের আহমদ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে মিরবক্সটুলা মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুবের আহমদ স্ত্রী ও তিন ছেলে নিয়ে ওই বড়িতেই থাকতেন। জুবের আহমদের পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মহলাল (ধনিউড়ি) গ্রামে। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের প্রাক্তন হেডক্লার্ক কাপ্তান মিয়ার তৃতীয় ছেলে তিনি।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়