সিলেট প্রতিনিধি
আপডেট: ১৮:১৮, ১২ আগস্ট ২০২১
সিলেটে করোনায় মারা গেলেন আরও ২১ জন, শনাক্ত পাঁচ শতাধিক
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১ হাজার ৮৬৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৫৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৫৯ জন, সুনামগঞ্জে ৫৩, হবিগঞ্জে ৫৫ এবং মৌলভীবাজারে ১০০ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫৭৮ জন।
এর মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ৫২৮ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৫২৮ জন, হবিগঞ্জে ৫ হাজার ৭৩৯ জন এবং মৌলভীবাজারে ৬ হাজার ৮৩০ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে ২১ জনের মধ্যে ১১ জন সিলেট জেলার, একজন সুনামগঞ্জের ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ ছাড়া সিলেটের বিভিন্ন জেলার আরও ৮ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৩১ জন, সুনামগঞ্জের ৬০ জন, হবিগঞ্জের ৪৩ জন এবং মৌলভীবাজারের ৬৬ জন রয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৬৫ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















