সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগে করোনায় মৃত্যু বেড়ে ৯৮৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে ভাইরাসটিতে ৯৮৪ জন মারা গেছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত আরও ১৬৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৯০ জন।
রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিভাগে নতুন শনাক্ত ১৬৫ জনের মধ্যে ৮১ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ২৪ জন, হবিগঞ্জের ১০ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ২১ জন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৯ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ২০৬ জনে।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১২ জন রোগী। তাদের ৬ জনই সিলেট জেলার ও ২ জন সুনামগঞ্জের বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জন রোগী করোনায় মারা গেছেন। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৯৮৪ জন।
সিলেট বিভাগে নতুন করে আরও ৩৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ২০১ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ৩০ জন, ৮৮ জন হবিগঞ্জে জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৫৮ জন। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ১৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪০ হাজার ৩৮৫ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















