ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫১, ৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৫৭, ৫ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে পৌঁছেছে সিনোফার্মের আরও ৮৫ হাজার টিকা

সিনোফার্মের ৮৫ হাজার ডোজ টিকা গ্রহণ করছেন সিভিল সার্জন

সিনোফার্মের ৮৫ হাজার ডোজ টিকা গ্রহণ করছেন সিভিল সার্জন

করোনা প্রতিরোধে মৌলভীবাজারে সিনোফার্মের আরও ৮৫ হাজার ডোজ টিকা পৌঁছেছে। রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১ টা ১৫ মিনিটে সিভিল সার্জন কার্যালয়ে টিকা বহনকারী ফ্রিজার ভ্যানটি পৌঁছায়।

ফ্রিজার ভ্যানে করে আসা এসব টিকা গ্রহণ করেন সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ। এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়।

টিকা গ্রহণকালে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মহোদয়ের পক্ষে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা মারলিজ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাশির উদ্দিন, জেলা ইপিআই সুপার শাহ আলমসহ ইপিআই সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ সেপ্টেম্বর গণটিকার দ্বিতীয় ডোজের জন্য ৪৯ হাজার ২৪২ ডোজ টিকা সংরক্ষণ করা হবে। এবং বাকি টিকা জেলার সাত উপজেলায় প্রথম এবং দ্বিতীয় ডোজ হিসেবে প্রয়োগ করা হবে। 

নিবন্ধন অনুসারে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে প্রত্যেককে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ ৩ জনের মৃত্যু

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে হাতেনাতে ধরা পড়লেন ৫ দালাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ