ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:৩৭, ৯ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে একদিনে শতাধিক রোগীর করোনা জয়

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের নমুনা পরীক্ষা করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৫ শতাংশ। এ সময় কেউ মারা না গেলেও সুস্থ হয়েছেন শতাধিক করোনা রোগী।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত ২০ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১২ জন, কমলগঞ্জের ৪ জন ও কুলাউড়ার ২ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৯২১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

মৌলভীবাজারে  সুস্থ হওয়া ১১৭ জনের মধ্যে কুলাউড়ার ৫০ জন, কমলগঞ্জের ৩৮ জন ও ২৫০ শয্যা হাসপাতালের ২৮ জন রয়েছেন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৫৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়