নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:১৫, ১২ সেপ্টেম্বর ২০২১
করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে কাজ করছে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। বর্তমান সরকার ছেলে-মেয়েদের মধ্যে পার্থক্য দূর করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের সুযোগদানের কারণে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে।
মেয়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে উল্লেখ করে মন্ত্রী এসময় মেয়েদের নিয়মিত মনোযোগসহকারে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
মন্ত্রী আজ রোববার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় 'নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ' এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ফুলবাগান উদ্বোধন ও ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কবিরুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ অপর এক অনুষ্ঠানে মন্ত্রী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলার ১ হাজার ৮শত ৭৯ জন চা শ্রমিককে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট তিরানব্বই লাখ পঁচানব্বই হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করেন। এছাড়া, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ৬৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি পরিবারের নিকট নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























