সিলেট প্রতিনিধি
আপডেট: ১৭:০৪, ৩০ আগস্ট ২০২১
করোনা: সিলেটে ২৯০ জন শনাক্তের দিনে মৃত্যু ৭
সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২৫৯ জন করোনা রোগী।
সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিলেটে এখন পর্যন্ত ৫২ হাজার ৮১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৫৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৩৩১ জন।
প্রতিবেদন অনুসারে, ২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে ৭৯ জন সিলেট, সুনামগঞ্জের ১২ জন, হবিগঞ্জের ১৫৯ জন এবং মৌলভীবাজার জেলার ৩৯ জন রয়েছেন। মারা যাওয়া ৭ জনের মধ্যে ৬ জন সিলেট ও একজন মৌলভীবাজারের।
এছাড়া সুস্থ হয়ে উঠাদের মধ্যে ১২৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৫ জন, হবিগঞ্জের ৪ জন ও মৌলভীবাজার জেলার ৭৩ জন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























