প্রকাশিত: ০৬:৫৯, ৫ মে ২০১৯
আপডেট: ০৭:০০, ৫ মে ২০১৯
আপডেট: ০৭:০০, ৫ মে ২০১৯
ভোলায় ট্রলি উল্টে ৩ শ্রমিকের মৃত্যু, আহত ২
ভোলা: ভোলা ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রলিতে থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
শনিবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের হামিদপুরের বেঁড়িবাঁধে এই ঘটনা ঘটে। বেড়িবাঁধের মাটির কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
চরফ্যাশন থানা পুলিশের ওসি মো. সামছুল আরেফিন জানান, ওই শ্রমিকরা হামিদপুর এলাকার বেড়িবাঁধের মাটির কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের রাস্তা থেকে নিচে পড়ে যায়। এতে ট্রলি ও মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই আবু জাহেদ ও আনোয়ার হোসেন মারা যান। আহত অবস্থায় জাহিদুল ইসলাম শাকিলকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়াও ট্রলিতে থাকা আরও দুই শ্রমিক চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























