প্রকাশিত: ০৯:১১, ২৬ মে ২০১৯
আপডেট: ০৯:১৪, ২৬ মে ২০১৯
আপডেট: ০৯:১৪, ২৬ মে ২০১৯
ঢাকা থেকে কুমিল্লা যেতে লাগবে মাত্র দেড় ঘন্টা!
কুমিল্লা: ঢাকা-কুমিল্লা রোডের ৮ থেকে ১০ ঘন্টার যাত্রা এখন কমে এসেছে দেড় ঘন্টায়। এতোদিন এই পথ যেতে যাত্রীদের সময় লাগতো ৮ থেকে ১০ ঘন্টা। কিন্তু গতকাল রবিবার থেকে যাত্রীরা ঢাকা থেকে কুমিল্লা যেতে পারছেন মাত্র দেড় ঘন্টায়।
ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব ৯৭ কিলোমিটার। গাড়ির চালকেরা বলছেন, এই পথ পাড়ি দিতে সর্বোচ্চ দুই ঘণ্টা লাগার কথা। দেড় ঘণ্টায়ও যাওয়া যায়। কিন্তু তিনটি নদীর ওপর এত দিন দুই লেনের একটি করে সেতু থাকার কারণে তীব্র যানজটে পড়তে হতো। কিন্তু গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত চার লেনের মেঘনা-গোমতী সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার হয়েছে। এর কিছুদিন আগে চালু হয়েছে কাঁচপুর ব্রীজটিও। ফলে নির্বিঘ্নে যান চলাচল করছে ঢাকা-কুমিল্লা রোডে। বদলে গেছে যানজটের চিরচেনা দৃশ্য।
সেতু চালু হওয়ার পর গতকাল ছুটির দিন থেকে আজ রোববার পর্যন্ত মহাসড়কে কোনো যানজট নেই। এতে ঘুরমুখো যাত্রী, চালক, পরিবহন মালিকেরা খুশি। এই দুই দিনে ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছানো কয়েকজন বাসচালক ও যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, সেতু দুটি চালু হওয়ার পর চিরচেনা যানজট নেই। গতকাল মহাসড়ক ছিল প্রায় ফাঁকা।
এশিয়া লাইন পরিবহনের ব্যবস্থাপক ইউসুফ খান জানান, ‘কুমিল্লা থেকে দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যেতে সময় লাগে এখন ৪৫ মিনিট। বাকি ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছা যায়। ৯৭ কিলোমিটারের ভাড়া আসে ২০৩ টাকা। আমরা যাত্রীদের কাছ থেকে নিচ্ছি ২০০ টাকা করে। ভাড়া কমবে না। যাত্রীরা আরামে আসবে। দূরত্ব তো কমেনি।’
কুমিল্লা জেলা রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান জানান, সেতু দুটি উদ্বোধনের পর দেশের পূর্বাঞ্চলের মানুষ দুই সেতুর সুফল পাচ্ছে। এখন আর যানজট থাকবে না।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























