Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

প্রকাশিত: ০৫:২০, ২৬ মে ২০১৯
আপডেট: ০৫:২২, ২৬ মে ২০১৯

টিকিট কাটার অ্যাপে ভেসে ওঠে 'সার্ভার নট ফাউন্ড'

আইনিউজ ডেস্ক: অনলাইনে রেলের টিকিট কাটার অ্যাপ 'সেবা' থেকে টিকিট কাটতে পারছেন না যাত্রীরা। টিকিট কাটার জন্য লগ ইন করার পর অ্যাপের পর্দার ভেসে ওঠছে 'সার্ভার নট ফাউন্ড'। গতকাল শনিবার এক যাত্রীর এমন অভিযোগে রেলের অনলাইন পরিচালনাকারী প্রতিষ্ঠান সিএনএস লিমিটেডের নির্বাহী পরিচালক নিজে অ্যাপ থেকে টিকিট কাটার চেষ্টা করেন। কিন্তু ১০ মিনিট চেষ্টা করার পর তিনিও ব্যর্থ হন। একটু পরেই আবার পর্দায় ভেসে ওঠে 'সার্ভার নট ফাউন্ড' লেখা। পরে পরিচালক জিয়াউল আহসান জানান, ‘আমার মতো আরও দুই লাখ লোক ট্রাই করছেন। আমি অনেকটাই এগিয়ে গেছি, পেমেন্ট অপশনের জন্য অপেক্ষা করছি।’ গতকাল শনিবার কমলাপুর স্টেশনের অগ্রিম টিকিট বিক্রির কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।  অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগের ভিত্তিতে নিজেদের অবস্থান জানাতে সেখানে এলইডি পর্দার ব্যবস্থা করেছে সিএনএস। সেখানে দেখানো হচ্ছিল, অনলাইন ও অ্যাপ ব্যবহার করে কতজন কোন কোন ট্রেনের টিকিট কিনেছেন। এর সামনে দাঁড়িয়েই 'সেবা' অ্যাপে টিকিট কেনার চেষ্টা করছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আনোয়ার হোসেন। কিন্তু লগ ইন করতে গিয়ে কাজ না হওয়ায় আনোয়ার পাশে দাঁড়ানো সিএনএসের নির্বাহী পরিচালক জিয়াউল আহসানের কাছে যান। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আনোয়ার জানান, অনলাইনে টিকিট বিক্রি শুরু হয় সকাল নয়টা থেকে। কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চেষ্টা করেছি। অ্যাপে সব ঠিক থাকলে সাড়ে তিন ঘণ্টা ধরে চেষ্টা করে একবারও সফল হব না, এটা তো অবিশ্বাস্য।’ এদিকে রেলের অনলাইন পরিচালনাকারী প্রতিষ্ঠান সিএনএসের দাবি, গতকাল পর্যন্ত অনলাইন ও অ্যাপে বিক্রি হয়েছে ৩৪ হাজার ৬৯৫টি টিকিট। অবিক্রীত আছে ৯ হাজার ৩০৫টি। প্রথম তিন দিনে কমলাপুর কাউন্টারে ৩১ হাজার ৪৩২ টিকিট বিক্রি হয়েছে। প্রতিদিন এই কাউন্টারে বিক্রি হয় ১৪ হাজার ৯৫টি টিকিট। কাউন্টারের ১০ হাজার ৮৫৩ ও অনলাইনের অবিক্রীত টিকিট প্রসঙ্গে সন্ধ্যায় সিএনএস লিমিটেডের নির্বাহী পরিচালক জিয়াউল আহসান বলেন, অনলাইনে ঈদযাত্রার দিন পর্যন্ত টিকিট পাওয়া যাবে। আর কাউন্টারে টিকিট পাওয়া যাবে ২৭ মে থেকে। এর আগে আনুষ্ঠানিকভাবে এবার ঈদে ট্রেন যাত্রা সহজ করার জন্য অনলাইনভিত্তিক অ্যাপ 'সেবা' চালু করা হয়। তখন রেলওয়ে কতৃপক্ষ জানান, অ্যাপটির মাধ্যমে ঘণ্টায় ১৫ হাজার টিকিট কাটা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এটির মাধ্যমে। নতুন এই অ্যাপটির মাধ্যমে একসঙ্গে ৫০০ যাত্রী ট্রেনের টিকিট কাটতে পারবেন। পরবর্তীতে অবকাঠামোগত পরিবর্তন আসলে এই সংখ্যা আরও বাড়তে পারে। অ্যাপটির মাধ্যমে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন এমন কথা বলা হলেও এখন ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়