Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

প্রকাশিত: ১৫:৫৫, ২ মে ২০১৯
আপডেট: ১৫:৫৫, ২ মে ২০১৯

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক:  সৌদি আরবের সাগরা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় ১১ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরায় যাওয়ার সময়  সাগরা প্রবেশপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনাকবলিত হয় বলে জানা যায়। গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে। ১১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে সাগরা জেনারেল হাসপাতাল সূত্রে। গড়ুরুতর আহত অবস্থায় আছেন আরো ৪ জন।
টেলিভিশনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়েছে। খবরে বলা হয়, নিহতদের সবাই বাংলাদেশি শ্রমিক জানা গেলেও এ ঘটনায় বিস্তারিত জানা যায়নি।
 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়