Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

প্রকাশিত: ০৭:৩৫, ২৯ আগস্ট ২০১৯
আপডেট: ০৭:৩৫, ২৯ আগস্ট ২০১৯

‘লাগে দু-পাঁচশ বেশি দেব নামিয়ে দে ভাই’ ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা বিপিন সাহু। সেখানে তাঁর একটি টাইলসের শো-রুমও আছে। গত জুলাই মাসে বন্ধুদের সঙ্গে তিনি ঘুরতে গিয়েছিলেন মানালি। সেখানে শখ করে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন তিনি।

প্যারাগ্লাইডিং-এর সময় উপরে উঠে বিপিন যা করেছেন সেই ভিডিও গত দু’দিনে ব্যাপক হারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। আর সেই ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে, ইনস্ট্রাকটরের সঙ্গে প্যারাগ্লাইডিং করতে উঠেছেন বিপিন। কিন্তু একটু উপরে ওঠার পরই ভয়ে কুঁকড়ে যেতে থাকেন তিনি। সেই সময় তাঁর চোখ মুখের অবস্থা ধরা পড়েছে ওই ভিডিওতে। এ সময় বিপিনকে একাধিক গালাগাল দিতেও দেখা গিয়েছে। এমনকি মাঝ পথে বিপিন তাঁর ইনস্ট্রাকটরকে বলছেন, ‘লাগে দু-পাঁচশ বেশি দেব, আমাকে নামিয়ে নিয়ে চলো মাটিতে।’ ভিডিওটি ধারণ করা হয় গত ৮ জুলাই। কিন্তু তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই সপ্তাহে। দেখুন প্যারাগ্লাইডিং করতে গিয়ে কী অবস্থা হয়েছিল বিপিনের দেখুন ভিডিও

https://www.facebook.com/sandip.awesome.1276/videos/2352741008155027/
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়