Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬,   চৈত্র ২ ১৪৩২

প্রকাশিত: ০৫:৪৫, ২৪ মে ২০১৯
আপডেট: ০৫:৫৮, ২৪ মে ২০১৯

অ্যাপ কাজ না করার অভিযোগ টিকিট প্রত্যাশীদের

আইনিউজ ডেস্ক : ঈদকে সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রির ঘোষণার দ্বিতীয় দিনে অ্যাপ কাজ না করার অভিযোগ করেছেন টিকিট প্রত্যাশীরা। অনলাইন ও অ্যাপে টিকিট সংগ্রহ করতে না পেরে অনেকেই এসেছিলেন কমলাপুর ও ঢাকার পাঁচটি কাউন্টারে। ক্ষোভ ও হতাশার সাথে কথাগুলো জানিয়েছেন তাঁরা। আগামী রোববার পর্যন্ত অনলাইন ও অ্যাপে টিকিট বিক্রি হওয়ার কথা। এ বছর অনলাইন ও অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে ৫০ শতাংশ। আগের বছরগুলোতে অনলাইন ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এ পরিমাণ ছিল ৩০ শতাংশ। অনলাইনে বরাদ্দ করা টিকিটের পরিমাণ বাড়লেও কাউন্টারগুলোতে টিকিট বিক্রির প্রথম দুই দিনই পুরোনো দৃশ্য দেখা গেছে। আগের দিন রাত থেকেই কাউন্টারে ভিড় করছেন টিকিটপ্রত্যাশীরা। গতকাল বিক্রি হয়েছে ১ জুনের টিকিট। আগের রাত থেকে অনলাইনে চেষ্টা করেও টিকিট না পেয়ে ভোর পাঁচটায় কমলাপুরে এসেছিলেন ব্যবসায়ী আব্দুল মোমেন।লম্বা লাইন শেষে টিকিট পেয়েছেন দুপুর সাড়ে ১২টায়। বলছিলেন, অ্যাপে লগইন করলে যাত্রা শুরু ও গন্তব্যের স্থান নির্ধারণ করা পর্যন্ত সব ঠিকভাবে কাজ করে। কিন্তু যখন টিকিট কনফার্ম করব, তখন আর কোনাে কাজ করে না। দেখায়, ‘সার্ভার নট ফাউন্ড।’ কমলাপুর কাউন্টারে তেমন কয়েকজন টিকিটপ্রত্যাশীর সঙ্গে  কথা বলে জানা যায়, যাঁদের সবাই অনলাইনে টিকিট কিনতে না পেরে কাউন্টারে এসেছিলেন। তবে অনলাইনে টিকিট বিক্রি পরিচালনাকারী প্রতিষ্ঠান সিএনএসের পক্ষ থেকে দেওয়া হিসাবে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অনলাইনে টিকিট বিক্রি হয়েছে ৭ হাজার ২০১টি। এর আগে প্রথম দিনের অনলাইনে টিকিট বিক্রির হিসাবে সিএনএস দাবি করে, মোট টিকিট বিক্রি হয়েছিল ৭ হাজার ৮১০টি, সেদিনও ঢাকাসহ চট্টগ্রামের বিভিন্ন কাউন্টারে অনলাইন নিষ্ক্রিয় থাকার অভিযোগ করেছিলেন যাত্রীরা। সিএনএস এবং রেল কর্তৃপক্ষের ৩১ মের টিকিট বরাদ্দের হিসাবে ব্যাপক রমিল পাওয়া গেছে। দুই পক্ষের দেওয়া হিসাবে বরাদ্দকৃত টিকিটের ব্যবধান প্রায় পাঁচ হাজার। গতকাল এক বিজ্ঞপ্তিতে সিএনএস জানায়, ৩১ মের জন্য অনলাইন ও কাউন্টার মিলিয়ে বরাদ্দকৃত ৩১ হাজার ৪২০টি টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ১৭ হাজার ৯৯৩টি। বাকি ১৩ হাজার ৪২৭ টিকিট অবিক্রীত।
 এব্যাপারে বিশেষজ্ঞরা জানান, অ্যাপে বিপুল গ্রাহক লগইন করেন। ফলে অ্যাপ ঠিকভাবে কাজ করতে সার্ভারের সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।
এস/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়