ঢাকা, বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩


মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

দেশের মধ্যাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলে তিস্তা অববাহিকায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১, ১৫:৩১

অতিভারী বৃষ্টির পূর্বাভাস

অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১, ১৪:১৮

দেশে ভ্যাকসিনের আর কোনো ঘাটতি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ভ্যাকসিনের আর কোনো ঘাটতি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। কোভিড-১৯ মোকাবিলায় চীন সবসময়ই বাংলাদেশের পাশে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছে। আজকের চীন-বাংলাদেশ ভ্যাকসিন চুক্তির মাধ্যমে দেশে ভ্যাকসিনের ঘাটতি মেটাতে চীন আরেকবার তার বন্ধুত্বের গভীরতা প্রমাণ করেছে। 

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ২৩:৪৮

সন্ধ্যার পর লঞ্চ-স্পিডবোটে পদ্মা পারাপারে নিষেধাজ্ঞা

সন্ধ্যার পর লঞ্চ-স্পিডবোটে পদ্মা পারাপারে নিষেধাজ্ঞা

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে সন্ধ্যা সাড়ে ৬টার পর যাত্রীবাহী নৌযান (লঞ্চ ও স্পিডবোট) চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সন্ধ্যা সাড়ে ৬টার পর কোনো নৌযান শিমুলিয়া, বাংলাবাজার, মাঝিকান্দি ঘাট ত্যাগ করতে পারবে না।

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ২৩:৩৩

ভারতের সঙ্গে ফ্লাইট চালুর অনুমতি

ভারতের সঙ্গে ফ্লাইট চালুর অনুমতি

দেশের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই ভারতের সঙ্গে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এছাড়াও বিশ্বের ২৭টি দেশের যাত্রীদের জন্য বাংলাদেশ ভ্রমণে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সংস্থাটি।

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ২২:৩৪

কিছু আফগানকে আশ্রয় দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ

কিছু আফগানকে আশ্রয় দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ

আফগানিস্তানে ক্ষমতার হাতবদল হয়েছে। তালেবান শাসনে আফগান নাগরিকরা দেশ ছাড়তে চাইছেন। এর মধ্যেই মার্কিন বিমানে উঠে আমেরিকা যাওয়ার চেষ্ঠা করে কয়েকজন নিহতও হয়েছেন। এমন অবস্থায় কিছু আফগান নাগরিককে বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ, এমনটিই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আবদুল মোমেন।

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ২২:২৪

ভারত ভ্রমণে শর্ত শিথিল

ভারত ভ্রমণে শর্ত শিথিল

ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ থাকবে। তবে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে।

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ২২:১২

আফগানিস্তানফেরতরা দেশে ঢোকার চেষ্টা করলেই গ্রেফতার

আফগানিস্তানফেরতরা দেশে ঢোকার চেষ্টা করলেই গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, সম্প্রতি ক্ষমতা দখল করা আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের আহ্বানে যারা হিজরত করতে দেশ ছেড়েছেন তাদের বিষয়ে সতর্ক রয়েছে গোয়েন্দারা।

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ২১:৫৪

‘বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র যারা তৈরি করেছে, তারাও সমান অপরাধী’

‘বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র যারা তৈরি করেছে, তারাও সমান অপরাধী’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরাসরি যারা হত্যা করেছে তারা যেমন অপরাধী তেমনি যারা এই হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছিল তারাও সমান অপরাধী বলে মনে করেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাদেরও চিহ্নিত করা এবং বিচারের আওতায় আনা জরুরি ছিল বলে মনে করেন তিনি।

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ২১:৩০

দেশে করোনায় আরও ১৭৪ মৃত্যু, শনাক্ত ৬৯৫৯

দেশে করোনায় আরও ১৭৪ মৃত্যু, শনাক্ত ৬৯৫৯

মহামারি করোনাভাইরাসে দেশে গত এক দিনে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন।

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ১৯:০৪

একাদশ সংসদের চতুর্দশ অধিবেশন ১ সেপ্টেম্বর শুরু

একাদশ সংসদের চতুর্দশ অধিবেশন ১ সেপ্টেম্বর শুরু

একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ১ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে শুরু হবে এ অধিবেশন।

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ১৮:০৯

দেশে করোনা টিকা উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি সই

দেশে করোনা টিকা উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি সই

করোনাভাইরাসের টিকা বাংলাদেশে উৎপাদনের লক্ষ্যে চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তিতে অংশ নেওয়া তিনটি পক্ষ হলো- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও সিনোফার্ম।  

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ১৭:৪১

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: বাণিজ্যমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বিশ্ব দরবারে নিজেদেরকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজন্মকে জানতে হবে। বাংলাদেশকে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত এবং নিরাপদ আবাসস্থলে আবাসস্থলে রুপান্তরিত করতে ভূমিকা রাখতে হবে। 

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ১৭:২৩

দেশে করোনার নতুন ধরন শনাক্ত

দেশে করোনার নতুন ধরন শনাক্ত

দেশে করোনাভাইরাসের নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টটি পেরুর ল্যাম্বডাও (সি.থার্টি সেভেন) নামে পরিচিত, যা ইতোমধ্যে বিশ্বের ২৮টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ১৬:৩৯

রাষ্ট্রপতি শপথ না নেওয়া পর্যন্ত আফগানিস্তানকে স্বাগত জানাবে না ঢাকা

রাষ্ট্রপতি শপথ না নেওয়া পর্যন্ত আফগানিস্তানকে স্বাগত জানাবে না ঢাকা

আফগানিস্তানের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শপথ না নেওয়া পর্যন্ত ঢাকা দেশটিকে স্বাগত জানাতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।তিনি বলেছেন, স্থিতিশীল যেকোনো পক্ষের সঙ্গে কাজ করবে ঢাকা।

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ১৬:০৩

ফের হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

ফের হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

শারীরিক অসুস্থার জন্য ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে। 

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ১৫:৪০

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে চলেছেন।
 

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ০০:১৭

বিশ্বের শোষিত-বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা ছিলেন বঙ্গবন্ধু

বিশ্বের শোষিত-বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা ছিলেন বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন, তিনি সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

রোববার, ১৫ আগস্ট ২০২১, ২৩:৫৬

পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা

পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলে দিতে পারবেন সেটা পরিস্থিতির বিবেচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার, ১৫ আগস্ট ২০২১, ২৩:৫৫

১৫ আগস্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে

১৫ আগস্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের বিচার হলেও মূল পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, তাদেরও মুখোশ উন্মোচন করতে হবে। এজন্য কমিশন গঠনের কথা বলেন তিনি।

রোববার, ১৫ আগস্ট ২০২১, ২৩:৪৮

‘রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের শিকার’

‘রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের শিকার’

রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার, ১৫ আগস্ট ২০২১, ২২:১৫

‘১৫ আগস্ট ও ২১ আগস্টের কুশীলবদেরও বিচারের আওতায় আনতে হবে’

‘১৫ আগস্ট ও ২১ আগস্টের কুশীলবদেরও বিচারের আওতায় আনতে হবে’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিশ্বের  ইতিহাসে সব থেকে বর্বরতম ও ন্যাক্কারজনক ঘটনা। এ বর্বরোচিত ঘটনায় যারা সরাসরি জড়িত ছিলেন শুধু তাদেরকে বিচারের আওতায় আনলে হবে না। যারা এ ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন, পর্দার আড়াল থেকে যাবতীয় কলকাঠি নেড়েছিল সেই কুশীলবদেরও বিচারের আওতায় আনতে হবে।

রোববার, ১৫ আগস্ট ২০২১, ২২:১২

বঙ্গবন্ধু একটি জাগ্রত ইতিহাস: অর্থমন্ত্রী

বঙ্গবন্ধু একটি জাগ্রত ইতিহাস: অর্থমন্ত্রী

পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু হলেন একটি জাগ্রত ইতিহাস। একটি স্বাধীন জাতিসত্তার অপরিমেয় অহংকার, বর্ণিল ঐশ্বর্য।

রোববার, ১৫ আগস্ট ২০২১, ২১:১৮

বঙ্গবন্ধুকে হত্যার পর যে মন্তব্য করেছিলেন জেনারেল জিয়া
বিবিসি বাংলার প্রতিবেদন 

বঙ্গবন্ধুকে হত্যার পর যে মন্তব্য করেছিলেন জেনারেল জিয়া

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের দিন। ঘাতকরা শুধু বাংলাদেশের অভিভাবক বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তার শিশু পুত্র শেখ রাসেলসহ অন্য দুই ছেলে, স্ত্রী, ছোট ভাইসহ অন্যান্য স্বজনদেরও হত্যা করে।

রোববার, ১৫ আগস্ট ২০২১, ১৮:১৮

জাতির পিতার স্বপ্নের দূষণমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার

জাতির পিতার স্বপ্নের দূষণমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে একটি সুস্থ, সুন্দর, দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ উপহার দেয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। এলক্ষ্যে তিনি "ওয়াটার পল্যুশন কন্ট্রোল অর্ডিন্যান্স, ১৯৭৩"  জারি পূর্বক দূষণ নিয়ন্ত্রণ কর্মসূচি আরম্ভ করেন। কিন্তু ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী চক্রান্তকারীদের হাতে নিহত হওয়ায় তিনি তাঁর এ স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। তাঁরই রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে দূষণমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে।

রোববার, ১৫ আগস্ট ২০২১, ১৭:৫৫

দেশে করোনায় প্রাণহানি ২৪ হাজার ছাড়াল

দেশে করোনায় প্রাণহানি ২৪ হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মোট মৃত্যু ছাড়াল ২৪ হাজার। 

রোববার, ১৫ আগস্ট ২০২১, ১৭:০২

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৯৮ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৯৮ ডেঙ্গু রোগী

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮৯ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন।

রোববার, ১৫ আগস্ট ২০২১, ১৬:৫৮

‘বাংলাদেশকে বঙ্গবন্ধুর সবুজ বাংলায় পরিণত করা হবে’

‘বাংলাদেশকে বঙ্গবন্ধুর সবুজ বাংলায় পরিণত করা হবে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সবুজ বাংলায় পরিণত করতে দেশজুড়ে বৃক্ষরোপণ শুরু করেছিলেন। কিন্তু স্বাধীনতা বিরোধী কুচক্রীদের ষড়যন্ত্রে তিনি সপরিবারে শাহাদত বরণ করায় তা সম্ভব হয়নি।

রোববার, ১৫ আগস্ট ২০২১, ১৪:৫০

‘আপাতত গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না’

‘আপাতত গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না’

পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় আপাতত আর গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

রোববার, ১৫ আগস্ট ২০২১, ১৪:২৮

টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু

টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম দেখা যাচ্ছে টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রস্থলে এই আয়োজনটি করেছে নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন।

রোববার, ১৫ আগস্ট ২০২১, ১৪:১৭

সর্বশেষ
জনপ্রিয়