ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে সুনামগঞ্জে ব্যতিক্রমী পদযাত্রা
সুনামগঞ্জে ধর্ষকদের দ্রুত বিচার বাস্তবায়নের দাবিতে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক ও সাংস্কৃতিকর্মীরা। “ঘরে বসে আর নয়, রাজপথে এবার সোচ্চার হই” শ্লোগানে সোমবার (১২ অক্টোবর) সকালের সুনামগঞ্জ শহরের পুরাতন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ধর্ষণবিরোধী একটি প্রতিবাদী পদযাত্রা বের হয়। পরে পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হোসন বখত চত্বরে সমাবেশে মিলত হয়।
সোমবার, ১২ অক্টোবর ২০২০, ১৬:৩৬
সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও ও আকুপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সোমবার, ১২ অক্টোবর ২০২০, ১৬:২১
সুনামগঞ্জে ভারতীয় মদসহ আটক ১
সুনামগঞ্জে ১১ বোতল ভারতীয় মদসহ মো. মকবুল হোসেন (৫০) এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের লক্ষীপুর বিল নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
সোমবার, ১২ অক্টোবর ২০২০, ১৬:১৪
গোলাপগঞ্জে সিএনজি দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৭
সিলেটের গোলাপগঞ্জে দু’টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের ঠাকুর মিয়া মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
সোমবার, ১২ অক্টোবর ২০২০, ১৬:০৯
মৌলভীবাজারে ৬২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
মৌলভীবাজারে ৬২৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার বর্ষিজোড়া মাইজপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।
সোমবার, ১২ অক্টোবর ২০২০, ১৩:৪৫
রায়হান হত্যা: গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভি ফুটেজে
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) নামের এক যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। নিহত রায়হানের পরিবার এ অভিযোগ তুলেছে। ঘটনার প্রথম দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও নির্যাতনের অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন তারা।
সোমবার, ১২ অক্টোবর ২০২০, ১৩:৩৩
সিলেটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) নামের এক যুবককে নির্যাতন করে হত্যা ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদি হয়ে গতকাল রবিবার রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন।
সোমবার, ১২ অক্টোবর ২০২০, ১৩:২৬
মৌলভীবাজারে লাইসেন্সবিহীন পণ্যের বিপণন নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট
লাইসেন্সবিহীন অত্যাবশ্যকীয় পণ্যের বিপণন নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) মৌলভীবাজার সদরের কুসুমবাগ পয়েন্ট হতে জুগীডর এলাকা পর্যন্ত এই অভিযানটি পরিচালিত হয়।
রোববার, ১১ অক্টোবর ২০২০, ২১:২১
বালাগঞ্জে বিএনপির ১৫ নেতাকর্মীর জামিন
ডিজিটাল নিরাপত্তা (তথ্যপ্রযুক্তি) আইনে দায়ের করা মামলায় বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ আসামির জামিন মঞ্জুর হয়েছে। আর দুই জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিছেন আদালত।
রোববার, ১১ অক্টোবর ২০২০, ২০:৫৮
সুনামগঞ্জে ভারতীয় ক্রিমের চালাসহ আটক ২
সুনামগঞ্জের ছাতকে ভারতীয় ক্রিমের বিশাল চালান আটক করেছে র্যাব-৯। এসময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়। রবিবার ভোর ৫টায় এগুলো আটক করা হয়।
রোববার, ১১ অক্টোবর ২০২০, ২০:৫৬
সুনামগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের
সুনামগঞ্জে পৌরসভার ট্রাকের ধাক্কায় শামীম আহমেদ রনি (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রোববার, ১১ অক্টোবর ২০২০, ২০:৩৭
সিলেটে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ
সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হান আহমদ (৩৪) নামে এক যুবককে হত্যার অভিযোগ ওঠেছে। রায়হান আহমদের পরিবারের অভিযোগ, রায়হানকে আটকের পর দাবিকৃত টাকা না পেয়ে পুলিশ তাকে নির্যাতন করে হত্যা করেছে। পুলিশ প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও নির্যাতনের অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। আজ রোববার (১১ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
রোববার, ১১ অক্টোবর ২০২০, ২০:২৮
বড়লেখায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
রোববার, ১১ অক্টোবর ২০২০, ১৯:৫১
স্বামীকে আইনি সহায়তার নামে শ্রীমঙ্গলে ধর্ষণ : ২ জন গ্রেফতার
রোববার, ১১ অক্টোবর ২০২০, ১৯:৩৫
বড়লেখায় ১২৯ পূজামণ্ডপে চাল বরাদ্দ
মৌলভীবাজারের বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১২৯টি সার্বজনীন পূজামণ্ডপে জিআর চালের ছাড়পত্র (ডিও) প্রদান করা হয়েছে। প্রত্যেক পূজামণ্ডপে ৫০০ কেজি হারে সর্বমোট ৬৪.৫০০ মেট্রেকি টন জি.আর চাল প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ চাল বরাদ্দ দিয়েছে।
রোববার, ১১ অক্টোবর ২০২০, ১৮:২১
সিলেটে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু
সিলেট নগরীতে গণপিটুনিতে রায়হান আহমেদ (৩৪) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) ভোরে নগরীর কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান আহমদ জালালবাদ থানাধীন নগরীর আখালিয়াস্থ নেহারিপাড়া এলাকার বাসিন্দা।
রোববার, ১১ অক্টোবর ২০২০, ১৭:৩৪
বড়লেখায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শনিবার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনভর প্রায় তিন শতাধিক মানুষে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
রোববার, ১১ অক্টোবর ২০২০, ১৭:২৬
সুনামগঞ্জে বাবা-মেয়েকে নির্যাতন : শামীম ৭ দিনের রিমান্ডে
সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণী নির্যাতন ও তার বাবাকে পিটিয়ে আহত করার ঘটনার প্রধান আসামি শামীম মিয়াকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১১ অক্টোবর) জগ্ননাথপুরে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভ দীপ পাল এ আদেশ দেন। এ ছাড়া এ মামলার অপর ৫ আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার, ১১ অক্টোবর ২০২০, ১৭:২৪
নারী সহিংসতার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন
দেশব্যাপী বেড়ে চলেছে নারীদের প্রতি সহিংসতার পরিমাণ। প্রতিদিনের দেশের বিভিন্ন জেলা থেকে নারী নির্যাতনের বিভিন্ন খবর আসছে। এই ধরণের ঘটনার প্রতিবাদে সাধারণ জনতা আজ রাজপথে।
রোববার, ১১ অক্টোবর ২০২০, ১৬:৩৭
বর্তমান সরকার সবসময় জনগণের পাশে আছে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকার সবসময় জনগণের পাশে আছে। করোনাভাইসের কারণে সারাবিশ্ব বিপর্যস্ত হলেও বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগ সবসময় অসহায় ও দরিদ্র জনগণের পাশে থেকে সাহায্য করেছে ফলে কেউই না খেয়ে থাকেনি।
রোববার, ১১ অক্টোবর ২০২০, ১৬:১২
ভূমিকম্পে কাঁপলো মৌলভীবাজার-সিলেট
মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠেছে মৌলভীবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১.৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভুত হয়।
রোববার, ১১ অক্টোবর ২০২০, ০০:০৯
সুনামগঞ্জে মামলার বাদিকে ছুরিকাঘাতের অভিযোগ
সুনামগঞ্জের তাহিরপুরে মামলার বাদিকে পূর্ব শত্রুতার জের ধরে বাজারের মধ্যে প্রকাশ্যে ছুরি দিয়ে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বালিয়াঘাট নতুন বাজারে এ ঘটনাটি ঘটেছে। আহতের নাম মো. রুবেল মিয়া (২৫)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাব পুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
শনিবার, ১০ অক্টোবর ২০২০, ১৯:৪৮
দক্ষিণ সুরমায় ডাকাত গ্রেফতার
সিলেটের দক্ষিণ সুরমায় আন্তঃজেলা ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য পলাতক আসামি নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার, ১০ অক্টোবর ২০২০, ১৯:৩৬
ধর্ষণের প্রতিবাদ : ২৫০ কিলোমিটার পথ হেঁটে দুই শিক্ষার্থী সিলেটে!
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণসহ দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, নারীদের যৌন নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে দুই শিক্ষার্থী পদযাত্রার মাধ্যমে ঢাকা থেকে সিলেট এসেছেন।
শনিবার, ১০ অক্টোবর ২০২০, ১৯:২৯
সিলেটে ৯ জুয়াড়ি আটক
সিলেটে ৯ জুয়াড়িকে আটক করেছে র্যাব-৯। শুক্রবার (৯ অক্টোবর) পৃথকভাবে নগরীর কুমারগাঁও ও কদমতলির দুটি জুয়ার আসরে ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার, ১০ অক্টোবর ২০২০, ১৯:২২
সিলেটে ৩ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন
সিলেট অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে বিভাগের চার জেলায় ৪ লক্ষ হেক্টরের একটু বেশি জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে, শেষ পর্যন্ত এ অঞ্চলে রোপা আমন আবাদ হয়েছে প্রায় ৪ লক্ষ ৫ হাজার হেক্টর। যার এক তৃতীয়াংশ শুধুমাত্র সিলেট জেলায় আবাদ হয়েছে।
শনিবার, ১০ অক্টোবর ২০২০, ১৮:৪৫
সিলেটে নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
সিলেটের জাফলং পিয়াইন নদী থেকে ভাসমান অবস্থায় ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি ভারতীয় কোন খাসিয়া নাগরিকের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার, ১০ অক্টোবর ২০২০, ১৮:৪৩
জুড়ীতে সিএনজি চালক দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২
মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি চালক দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার জাঙ্গিরাই ত্রিমোহনীতে ঘটেছে।
শনিবার, ১০ অক্টোবর ২০২০, ১৮:৩৯
জুড়ীতে গরু চোর আটক
মৌলভীবাজারের জুড়ীতে গরু চুরির সাথে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
শনিবার, ১০ অক্টোবর ২০২০, ১৮:৩৭
১০ লাখের মাইলফলকে মৌলভীবাজারের মোর্শেদের ইউটিউব চ্যানেল
এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে মৌলভীবাজারের মোর্শেদ হাসানের ইউটিউব চ্যানেল 'টেক নো'। সিলেট বিভাগের ইউটিউবারদের মধ্যে তিনি প্রথম ১০ লাখ সাবস্ক্রাইবার অর্জন করেছেন বলে দাবি করেন।
শনিবার, ১০ অক্টোবর ২০২০, ১৭:২১
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার




















































