লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
ইস্ট লন্ডনে মুজিবনগর দিবস উদযাপন করল যুক্তরাজ্য আওয়ামী লীগ
ছবি: আই নিউজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ইস্ট লন্ডনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় স্থানীয় একটি হলে এ সভা আয়োজিত হয়।
সংগঠনের সহ-সভাপতি হরমুজ আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য হাবিবুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিছবা, দপ্তর সম্পাদক শাহ শামীম, মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুমারা আঞ্জু, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান ও লিটন খান, ব্যারিস্টার মনিরুল ইসলাম, মিফাতুল নূর এবং যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামীম আহমেদসহ আরও অনেকে।
বক্তারা মুজিবনগর দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৭১ সালের এই দিনে গঠিত অস্থায়ী সরকার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নতুন দিগন্তের সূচনা করেছিল। তারা প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ইএন/এসএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























