ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

প্রকাশিত: ০৮:৫৭, ৩১ আগস্ট ২০১৯
আপডেট: ০৮:৫৭, ৩১ আগস্ট ২০১৯

ইবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

রাকিব হোসেন, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২ সেপ্টেম্বর (সোমবার) থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। যা চলবে আগামী ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ তথ্যটি নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার (জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন শেষে ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন করতে পারবে। ভর্তি পরীক্ষার আবেদন মূল্য পরিশোধ করতে হবে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) সেবার মাধ্যমে। এ বছর ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার আবেদন ফর্মের মূল্য- ‘এ’ ইউনিটে ৫০০ টাকা, ‘বি’ ইউনিটে ১৬০০ টাকা, ‘সি’ ইউনিটে ৮০০ টাকা এবং ‘ডি’ ইউনিটের জন্য ১৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি আবেদন ফর্মের মূল্যের সাথে আনুষাঙ্গিক সার্ভিস চার্জ ২৫ টাকা যোগ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীনে মোট ৩৪টি বিভাগে ২ হাজার ৪৬৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এবারও ৪টি ইউনিটে মোট ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাতে ৬০ নম্বরের এমসিকিউ পাশাপাশি ২০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত অংশে ভুল উত্তরের জন্য কোন মার্ক কাটা যাবেনা। পরীক্ষা শেষে ১৫ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার আবেদনে জন্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd/admission অথবা http://iu.bigmsoft.com প্রকাশিত ভর্তি নির্দেশিকা এবং নির্দেশিত ধাপসূমহ অনুসরন করে আবেদন করতে হবে। পরীক্ষা ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০১৯ তারিখের মোধ্যে অনুষ্টিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়