ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ২০ ১৪৩৩

প্রকাশিত: ১৫:৪৮, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৫:৫৯, ৭ সেপ্টেম্বর ২০১৯

জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে আসলেও, আসবেন না সিকান্দার

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেই জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড ভেঙে যাওয়ার ফলে ঘোর অন্ধকার নেমে আসে জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলে। তবে এবার শোনা যাচ্ছে আইসিসির সদস্য না হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শুধু সাথে আসবেন না দলের আরেক সারথি সিকান্দার রাজা।

জানা গেছে এরই মধ্যে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। কিন্তু সেখানে নেই সিকান্দার রাজার নাম কেন নেই?

দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেই তাকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের একটি সূত্রে জানা গেছে, দলের অধিনায়কের সঙ্গে বিবাদের কারণেই স্কোয়াডে রাখা হয়নি রাজাকে। নির্বাচক প্যানেলের সদস্য ওয়ালটার চাওয়াগুতা জানান, দলের অধিনায়ককে পুরোপুরি সমর্থন করা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা মাসাকাদজা হোক না অন্য যে কেউ হোক। দলীয় আত্মবিশ্বাস ধরে রাখতে সেরকম একটা পরিবেশ থাকা চাই। আমরা খেলোয়াড়দের উপর পূর্ণ আস্থা রেখেছি। তাদের উপর বিশ্বাস রেখেছি। কিন্তু দলের শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কাজ আমরা মেনে নেব না। এ কারণেই সিকান্দার রাজাকে এই স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।

এদিকে ত্রিদেশীয় সিরিজের পরই অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন জিম্বাবুয়ের দলপতি হ্যামিল্টন মাসাকাদজা।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ে-আফগানিস্তান অংশ নেবে।

যারা আছেন ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে দলে:

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, তিনোতেন্দা মুতুমবদজি, টনি মুনিয়াঙ্গা, কাইল জার্ভিস, তেন্দাই চাতারা, ক্রিস্টোফার এমপফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, এইনস্লে এনডলোভো, তিমিসেন মারুমা, রায়ান বার্ল।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়