প্রকাশিত: ০৯:২১, ১০ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৯:২১, ১০ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৯:২১, ১০ সেপ্টেম্বর ২০১৯
বাহুবল থানার এসআইয়ের মৃত্যু
বাহুবল: হবিগঞ্জের বাহুবল মডেল থানার এসআই হাশেম আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
হাশেম আলীর গ্রামের বাড়ি পাবনা জেলায়। তিনি ১০ মাস আগে বাহুবল মডেল থানায় যোগদান করেন।
জানা গেছে, সোমবার রাতে ওয়ারেন্ট তামিলের ডিউটি শেষ করে রাত ৩টায় বাসায় ফেরেন এসআই হাশেম আলী। ফজরের আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিক তাকে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন।
সিলেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয় বলে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়

























