ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১ ১৪৩৩

প্রকাশিত: ০৪:৩৪, ২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৪:৩৫, ২ সেপ্টেম্বর ২০১৯

তলোয়ার দিয়ে ভারতীয়দের হত্যার হুমকি দিলেন পাক ক্রিকেটার

আন্তর্জাতিক ডেস্ক: এবার তলোয়ার দিয়ে ভারতীয়দের হত্যার হুমকি দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ বলেছেন, ব্যাট হাতে ছক্কা মারতে পারলে তলোয়ার দিয়ে মানুষও কাটতে পারব!

সামাজিক যোগাযোগমাধ্যমে মিঁয়াদাদের ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে তলোয়ার হাতে ভারতীয়দের উদ্দেশ্য করে এভাবে হুমকি দিতে শোনা যায়।

পাকিস্তানের জার্সি পরে ভিডিওতে মিঁয়াদাদ বলছেন, ‘কাশ্মীর ভাইয়েরা চিন্তা করো না। আমরা তোমাদের সঙ্গে আছি। আগে ছয় মারতে ব্যাট ধরতাম, এখন এই তলোয়ার ধরতে পারি।’

এসময় পেছন থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ব্যাট ছিল ধারালো, এখন তলোয়ার ধারালো।’

কয়েক সেকেন্ড বাদে তলোয়ার হাতে নিয়ে মিঁয়াদাদ বলেন, ‘যদি ব্যাট দিয়ে ছয় হাঁকাতে পারি, তাহলে এই তলোয়ার দিয়ে মানুষও মারতে পারব।’

https://twitter.com/navneet_mundhra/status/1168048060674371584

ভারত শাসিত জম্মু-কাশ্মীর থেকে বিশেষ সুবিধার ধারা ৩৭০ তুলে নেওয়ার পর মিঁয়াদাদ আগেও এমন বিতর্কিত মন্তব্য করেছেন। সেই সময় কাশ্মীরিদের তিনি অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানান।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়