ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ২০ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:১৬, ২০ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত রাহুল গান্ধী

রাহুল গান্ধী

রাহুল গান্ধী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এদিন দুপুর ৩টার দিকে টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, ‘সামান্য উপসর্গ অনুভব করায় শারীরিক পরীক্ষায় আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের সব রকম সুরক্ষাবিধি মেনে চলতে অনুরোধ করব। সবাই সাবধানে থাকুন’।

গত ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। ওই সভার পরেই দেশজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে পরবর্তী সব নির্বাচনী প্রচারণা সভা বাতিল করেন কংগ্রেস সাংসদ।

এর আগে সোমবার করোনা শনাক্ত হয় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। সেদিন বিকেলেই দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি করা ৮৮ বয়সী এই প্রবীণ নেতাকে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত দেশটিতে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে ২ লাখ ৫৯ হাজার মানুষের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ১৮ বছর হলেই টিকা নেয়া যাবে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে মোট উৎপাদনের ৫০ শতাংশ পূর্বনির্ধারিত মূল্যে কেন্দ্রীয় সরকারকে এবং বাকি অংশ রাজ্য সরকার ও বাজারে বিক্রির জন্য দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।

আইনিউজ/এসডিপি

আরও পড়তে পারেন

যুক্তরাজ্যে ভ্রমণ নিষিদ্ধের তালিকায় ভারত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত

ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

লাগামছাড়া সংক্রমণ, দিল্লিতে সাতদিনের কারফিউ জারি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়