আপডেট: ১২:১১, ৩ সেপ্টেম্বর ২০১৯
ইবি কর্মকর্তা সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত
ইবি: গত ২৭ আগস্ট সমিতির সাধারণ সভায় সকল কর্মকর্তার সর্বসম্মতিতে সিন্ডিকেট সভায় তাদের দাবি মেনে না নিলে ২ সেপ্টম্বর থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন। তারই পরিপেক্ষিতে সোমবার (২ সেপ্টেম্বর) তারা প্রথম দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছিল। আজও একই স্থানে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তারা।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন,বর্তমান প্রশাসন প্ররতারণার আশ্রয় নিয়ে বারবার আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছে। আমরা এবার যতক্ষন না এ দাবি মেনে না নেওয়া হবে ততক্ষন পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে। এছাড়া আব্দুল আওয়াল বলেন 'আর নয় হেলাফেলা এবার হবে ফাইনাল খেলা'। তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের তৈরি করতে আমাদের তিন দফা দাবি মেনে নিতে হবে।
[caption id="attachment_16257" align="aligncenter" width="4128"]
ছবি: আইনিউজ[/caption]
তাদের দাবি গুলো হল অবসরের বয়সসীমা ৬২ বছরে বৃদ্ধি করা,ক্যাম্পাসের একাডেমিক প্রশাসনিক কার্যক্রমের সময় সীমা সকাল ৮ টা থেকে ২ টা পর্যন্ত করা, উপ রেজিস্টার ও সমমানের কর্তাদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে ৫০ হাজার করা এবং সহকারি রেজিস্টার (সমমান) কর্মকর্তাদের প্রারম্ভিক বেতন স্কেল ৩৫ হাজার পাঁচশত করার দাবি জানান তাঁরা।
অবস্থান কর্মসূচীতে সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি শামসুজ্জামান জোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ,সমিতির সহ সভাপতি শরীফ উদ্দীন,যুগ্ম সাধারন সম্পাদক কেরামত আলী, উপ রেজিস্ট্রার পরিক্ষা নিয়ন্ত্রক গোলাম হেসেন সহ অন্যান্য কর্মকর্তারা।
আইনিউজ/রকিব হোসেন/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























