আপডেট: ১৩:৪৮, ৩ সেপ্টেম্বর ২০১৯
ভাঙা সেতুতে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ
কুলাউড়া. মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলার বরমচাল- মুন্সিবাজার সড়কের একটি সেতু ভেঙে প্রায় তিন মাস ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুই উপজেলার লক্ষাধিক মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। স্থানীয়দের তৈরী সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ।
এলজিইডিসূত্রে জানা যায়, কুলাউড়ার বরমচাল চা বাগান ও রাজনগরের করিমপুর চা বাগানের ভিতর দিয়ে ‘উপজেলা সড়ক’ নামে এই রাস্তাটি সম্প্রতি কুলাউড়া ও রাজনগর উপজেলা এলজিইডি’র অধীনে মোট প্রায় ৮.৮৫ কিলোমিটার পাকাকরণ হয়েছে। কুলাউড়া উপজেলা অংশে ৫.৮৫ কিলোমিটার এবং রাজনগর উপজেলা অংশে প্রায় ৩ কিলোমি,টার। মোট ৬ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত সড়কটির কুলাউড়া অংশে কাজের ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা এবং রাজনগর অংশে ১ কোটি ৫৯ লক্ষ টাকা।
সরেজমিন গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্থ সেতুর মাঝ এবং দুই পাশের পাকা অংশ ধসে পড়েছে। এজন্য বিকল্প সাঁকো দিয়ে রাস্তা পারাপার হচ্ছেন মানুষ।
স্থানীয়রা জানায়, কুলাউড়া উপজেলার বরমচাল এলাকার মানুষ রাজনগর উপজেলার করিমপুর চা বাগান হয়ে মুন্সিবাজার- মৌলভীবাজার ও সিলেটে যাতায়াতের জন্য এই সড়কটি নির্মাণ হয়। সড়কটি পাকা হয়েছে ঠিকই তবে পুরনো ভাঙা সেতুগুলো আর মেরামত করা হয়নি। এজন্য সড়কটি ব্যবহার করা যাচ্ছেনা।
স্থানীয় খাসিয়া পুঞ্জির বাসিন্দা মজনু সুয়ের বলেন, অনেকদিন যাবব ব্রিজটির অবস্থা ঝরাঝীর্ণ ছিলো। তিন মাস আগে পুরোপুরি ধসে পড়েছে। রোগী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। বিপদকালীন সময় চলাচলের জন্য স্থানীয়রা মিলে বিকল্প সাঁকো নির্মাণ করেছি।
বরমচাল ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাজাহান বলেন, অল্প সময়ে মৌলভীবাজার ও সিলেটে যাতায়াতের জন্য বরমচাল, ভুকশীমইল ও ভাটেরার মানুষের সুবিধার্তে এই সড়কের প্রস্তাবনার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। এখানকার স্থানীয়রা ছাড়াও চা বাগানের শ্রমিকরা অনেক উপকার ভোগ করে। তবে একটি ব্রিজের জন্য ভোগান্তি হচ্ছে। দ্রুত নির্মাণের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
কুলাউড়া এলজিইডি প্রকৌশলী ও রাজনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মু. ইসতিয়াক হাসান বলেন, ইতোমধ্যে ওই ব্রিজটির মাটি টেস্টের জন্য পাঠানো হয়েছে। এই ব্রিজসহ রাজনগর অংশের আরও দুইটি ব্রিজ পুনঃনির্মাণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে। তিনি আরো জানান, উপজেলা সড়কটি এখনো উদ্বোধন হয় নি। ব্রিজের কাজ শেষ হলে উদ্বোধন হবে।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























