ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ১২:৫৪, ৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:৫৫, ৪ সেপ্টেম্বর ২০১৯

ইবিতে কর্মবিরতি অব্যাহত

ইবি :  তিন দফা দাবিতে তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় প্রশাসনিক ভবনের নিচে কর্মকর্তা সমিতির আহ্বানে এ কর্মসূচী অব্যাহত রাখে কর্মকর্তারা।

তাদের দাবি সমূহ হলো, চাকরির বয়সসীমা ৬০ থেকে বৃদ্ধি করে ৬২তে উন্নীত করণ, ক্যাম্পাসের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সময়সীমা সকাল ৯ টা থেকে ৪টার পরিবর্তে ৮ টা থেকে ২ টা পর্যন্ত করে পূর্বের ন্যায় সপ্তাহে একদিন ছুটি এবং উপরেজিস্ট্রার (সমমান) পদমর্যাদার কর্মকর্তাদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে ৫০ হাজার করা ও সহকারী রেজিস্ট্রার (সমমান) পদমর্যাদার কর্মকর্তাদের বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫শ’ করা। কর্মকর্তাদের দাবি প্রশাসন বারবার আশ্বাস দিলেও এ দাবিসমূহ বাস্তবায়ন হতে হচ্ছেনা। ইবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান টুটুল, সমিতির সহ-সভাপতি শরীফ উদ্দীন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক নওয়াব আলী খান, সাবেক সাধারণ সম্পাদক আতাউল হক, সাবেক সভাপতি এটিএম এমদাদুল আলম, উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খান, নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান মাখন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম হোসেন, উপ-রেজিস্ট্রার আব্দুল হান্নান সহ অন্যান্য কর্মকর্তারা। এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, আমি প্রথম থেকেই ৩ দফা দাবির সাথে এরকম পোষণ করে আসছি। আমাদের মূল দাবি হচ্ছে চাকরীর বয়সসীমা ও বেতন স্কেল বাড়ানোর দাবি পূরণ করা। আমরা যদি সত্যিকাররার্থে দাবি পূরণ করতে চাই। তাহলে, আজকেই আমাদের প্রশাসনের সাথে বসতে হবে এবং আজকেই এর সমাধান করতে হবে। সভায় সমিতির সভাপতি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে। আপনারা অনেকেই বক্তব্যে বলেছেন আমাদের কর্মসূচী ও চলবে আলোচনায় ও বসতে হবে। এই সমিতি আপনাদের সৃষ্টি, আমাদের নয়। আপনাদের উত্তরসূরী হিসেবে আমরা আন্দোলনে এসেছি। আমরা অনেকবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। তারা আশ্বাস দেয় কিন্তু দাবি বাস্তবায়ন হয়না। আমরা আমাদের দাবি বাস্তবায়ন দেখতে চাই। এ সিন্ধান্ত না নেয়া পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে। ৪৮ ঘন্টার মধ্যে আপনারা রেজিস্ট্রারের সাথে কথা বলে আমাদের সিন্ধান্ত জানান। তাহলে আমরা আমাদের কর্মসূচী প্রত্যাহার করে নেবো।
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়