ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

প্রকাশিত: ১৩:৩৬, ৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৩:৩৬, ৪ সেপ্টেম্বর ২০১৯

এবার বিশ্বে বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়

আইনিউজ ডেস্ক: কিছুদিন আগেই বিশ্বের নিরাপদ শহরের তালিকা প্রকাশ পেয়েছিলো। সেখানেও ঢাকার স্থান ছিলো একেবারে তলানীতে। এবার তলানীতে নয় বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষ তিনে। স্থায়িত্ব, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো এই কয়েকটি বিষয় বিবেচনায় রেখে তালিকাটি তৈরি করা হয়েছে।

আগের বছরের মতোই ২০১৯ সালের তালিকায়ও প্রথমে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শীর্ষ দশ বসবাসযোগ্য শহরের তালিকায় অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপানের আধিপত্য রয়েছে।

রাজনৈতিক অস্থিতিশীলতার জের ধরে প্যারিস ও হংকং যথাক্রমে তালিকার ২৮ এবং ৩৮তম স্থানে নেমে গেছে। সিঙ্গাপুর আছে ৪০তম স্থানে। আর দুবাইয়ের অবস্থান ৭০-এ। পরিবেশ দূষণের কারণে দিল্লি এবং কায়রোর অবস্থান তালিকার নিচের দিকে নেমে গেছে।

তালিকার একেবারে তলানীতে অবস্থান করায় বসবাস অযোগ্যতার দিক থেকে প্রথমে আছে সিরায়ার রাজধানী দামাস্কাস। দ্বিতীয় স্থানে আছে নাইজেরিয়ার লাগোস। এরপরই ঢাকার অবস্থান।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়