আপডেট: ১৭:৩৯, ৪ সেপ্টেম্বর ২০১৯
ফিফা ‘দ্য বেস্ট’ এ বাংলাদেশের ভোট পেলেন মেসি
স্পোর্টস ডেস্ক : ফিফা ‘দ্য বেস্ট’ এ বাংলাদেশের ভোট পেলেন মেসি, রোনালদো ও ফন ডাইক।
বাংলাদেশের ফুটবলাররা এখনও বিশ্বকাপ কিংবা অভিজাত ক্লাবে নাম লিখাতে পারেননি। তবে বিশ্বসেরা ফুটবলার বাছাইয়ে ভূমিকা আছে বাংলাদেশেরও।
আগামী ২৩ সেপ্টেম্বর ঘোষণা করা হবে ফিফা ‘দ্য বেস্ট’ ফুটবলারের নাম।
ফিফা ‘দ্য বেস্ট’ এ ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে লড়াই হবে লিভারপুল সেন্টারব্যাক ভার্জিল ফন ডাইকের। মিলানে ২৩ সেপ্টেম্বর ফন ডাইক মেসি-রোনালদোকে পেছনে ফেলতে পারবেন কিনা সময়ই বলে দেবে।
ভোট দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া।
মেসি ও রোনালদো শুনলে খুশি হতে পারেন বাংলাদেশ থেকে দুটি ভোট পড়েছে তাদের বাক্সে। বাংলাদেশ থেকে একটি ভোট পেয়েছেন ফন ডাইকও। ধারাবাহিকভাবে এই তিনজনই পেয়েছেন কোচ জেমি ডের ভোট। তবে জেমির প্রথম ভোটটা গিয়েছে মেসির বাক্সে, ‘আমি প্রথম, দ্বিতীয় ও তৃতীয়র ক্ষেত্রে ধারাবাহিকভাবে মেসি, রোনালদো ও ফন ডাইককে ভোট দিয়েছি।’
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার ভোটও পেয়েছেন মেসি ও রোনালদো। তবে বাংলাদেশ দলের এই হোল্ডিং মিডফিল্ডারের তৃতীয় ভোটটি পেয়েছেন বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের বাক্সে, ‘প্রথম ও দ্বিতীয় ভোটটা দিয়েছি মেসি ও রোনালদোকে এবং হ্যাজার্ড পেয়েছেন তৃতীয় ভোটটা।’
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























