আপডেট: ০৪:৪৮, ১৩ অক্টোবর ২০১৯
শিরোপা জিতেই সিপিএল শেষ করলেন সাকিব
স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ২৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস।
ঠিক তিন বছর আগে এই গায়ানাকে হারিয়েই প্রথম সিপিএলের শিরোপার জয় করেছিলেন সাকিব আল হাসান। তখন সাকিব খেলতেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। টুর্নামেন্টে টানা ১১ ম্যাচ অপরাজিত থেকেও ফাইনালে এসেই হারের তিক্ত স্বাদ পেতে হলো গায়ানাকে।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ট্রাইডেন্টস। দুই ওপেনার জনসন চার্লস এবং অ্যালেক্স হেলসের জুটিটা দারুণ শুরুও করেছিল। প্রথম পাঁচ ওভারে এই জুটিতে থেকে আসে ৪৩ রান।
এরপর অবশ্য টানা তিন ওভারের ব্যবধানে সাঁজ ঘরে ফিরতে হয়ে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে। দলের স্কোরবোর্ডে তখন ট্রাইডেন্টসের স্কোরবোর্ডে ৯ ওভারে ৭৩ রান।
ট্রাইডেন্টস তিন উইকেট হারানোর পর উইকেটে আসেন সাকিব আল হাসান। অবশ্য খুব বেশি সময় উইকেটে থিতু হতে পারেননি সাকিব। মাত্র ১৫ বল খেলে ১৫ রান করে রান আউট হয়ে ফিরতে হয় এই টাইগার অল রাউন্ডারকে। জনাথন কার্টারের সাথে ভুল বুঝাবুঝিতে সাজঘরে ফিরতে হয় সাকিবকে।
শেষদিকে চারটি চার ও ছয়ে ২৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন কার্টার। আর তার এই ঝড়ো ইনিংসেই ভর করে বার্বাডোজের পুঁজি দাঁড়ায় ১৭১ রান।
জবাবে ব্যাট করতে নেমে রেমন রেইফার আর অ্যাশলে নার্সের দারুণ বোলিংয়ের সামনে কুপোকাত হয় গায়ানার ব্যাটসম্যানরা। বল হাতে প্রথম ওভারে ৫ রান এবং দ্বিতীয় ওভারে ১৩ রান দিয়ে মোট দুই ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব।
তবে ব্যাট-বল হাতে বিশেষ কিছু করে দেখাতে না পারলেও দিনশেষে শিরোপা উঠেছে সাকিবের হাতে। ব্রেন্ডন কিংয়ের ৪৩ রান ছাড়া গায়ানার বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪৪ রানেই থামে তাদের ইনিংস। এই নিয়ে পাঁচবার ফাইনালে উঠলেও একবারও শিরোপা ছোঁয়া হলো না গায়ানার।
সিপিএলের এবারের মৌসুমে সাকিব খেলেছেন ছয়টি ম্যাচ। ব্যাট হাতে সাকিবের সংগ্রহ মোট ১১১ রান । আর বল হাতে ১৫০ রান দিয়ে নিয়েছেন চার উইকেট।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























