ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

প্রকাশিত: ১২:৫৫, ১২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:৫৭, ১২ সেপ্টেম্বর ২০১৯

বাজারে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ

মৌলভীবাজার : বাজারে বিক্রি করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট, সিন্দুর খান রোড ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স।

মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, খাদ্য পণ্যে ক্ষতিকর রং মিশিয়ে খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে জরিমানা করেন। কালীঘাট রোডে অবস্থিত নিপা ফার্মেসীকে ৩ হাজার টাকা, সিন্দুর খান রোডে অবস্থিত ভি আই পি ফুডসকে ৩ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়