নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৪৬, ১৪ এপ্রিল ২০২১
করোনায় আক্রান্ত হয়ে শামসুজ্জামান খান মারা গেছেন
শামসুজ্জামান খান
করোনাভাইরাসে আক্রান্ত বিশিষ্ট ফোকলোরবিদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান মারা গেছেন।
বুধবার (১৪ এপ্রিল) বেলা ২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, কিছুদিন আগে স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হন শামসুজ্জামান খান। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি তাকে ভর্তি করা হয়।
পরে সোমবার (১২ এপ্রিল) শারীরিক অবস্থার অবনতি হলে শামসুজ্জামান খানকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শামসুজ্জামান খানকে তার নিজ জেলা মানিকগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. হাবিবুল্লাহ সিরাজী।
শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শামসুজ্জামান খান ১৯৪০ সালের ২৯ ডিসেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য কাজ বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা এবং ১১৪ খণ্ডে বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা সম্পাদনা।
তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন শামসুজ্জামান খান। ২০১৯ সালে তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























