ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৯, ১৩ আগস্ট ২০২১
আপডেট: ১৪:৫২, ১৩ আগস্ট ২০২১

চীনের উপহারের ১০ লাখ টিকা আসছে সন্ধ্যায়

চীন সরকারের উপহার হিসেবে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা আজ দেশে আসছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকা বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। 

ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ভাইবোনদের দেওয়া চীনের উপহারের ১০ লাখ ডোজ টিকা তিয়ানজিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঠানোর প্রস্তুতি চলছে। আজ সন্ধ্যা নাগাদ সেগুলো ঢাকায় পৌঁছাতে পারে।’

উল্লেখ্য, দেশে চলমান টিকাদান কর্মসূচির টিকার মূল উৎস হচ্ছে চীনের সিনোফার্মের টিকা। উপহারের বাইরে বাংলাদেশ চীন থেকে সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়