ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ১৩ আগস্ট ২০২১
আপডেট: ১৮:২২, ১৩ আগস্ট ২০২১

পদ্মা সেতুতে আঘাত যেন হৃদয়ে আঘাত: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু এখন বাস্তবতা। এ সেতুর নিরাপত্তার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এ সেতুতে আঘাত যেন হৃদয়ে আঘাত। কেউ যদি দায়িত্বে অবহেলা করেন তবে উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট এবং শরীয়তপুরের মাঝিরকান্দিঘাট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিআইডব্লিউটিসি’র জাহাজ বড়ালে চড়ে পদ্মা সেতুর এলাকা ও মাদারীপুরের মাঝিকান্দিঘাট ঘুরে দেখেন।

খালিদ মাহমুদ জানান, পদ্মা সেতুর পিলারের সঙ্গে আঘাতের ঘটনা যেন বারবার না ঘটে, সে বিষয়ে করণীয় নিয়ে উচ্চ পর্যায়ে একটি সভা হবে আজ।

এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং পদ্মা সেতুর নিরাপত্তার ব্রিগেড প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়