ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৯, ১৪ আগস্ট ২০২১
আপডেট: ১২:৪৫, ১৪ আগস্ট ২০২১

তাড়াহুড়ো করে বিধিনিষেধ শিথিল, কারিগরি কমিটির উদ্বেগ

ফাইল ছবি

ফাইল ছবি

বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। স্বাস্থ্যবিধি শিথিল করার বিষয়ে সরকার তাড়াহুড়ো করেছে। সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্যে বলেছে জাতীয় কারিগরি ও পরামর্শক কমিটি।

শুক্রবার (১৩ আগস্ট) রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ জুলাই থেকে ১০ আগস্টের বিধিনিষেধ কঠোরভাবে পালিত না হলেও জনসমাবেশ হওয়ার মতো বেশকিছু গুরুত্বপূর্ণ স্থান বন্ধ থাকায় সংক্রমণ হারে উন্নতি পরিলক্ষিত হয়। তবে সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোটাই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি। এ অবস্থায় সরকারের দ্রুত বিধিনিষেধ শিথিল করার/তুলে নেওয়ার সিদ্ধান্তে সভা উদ্বেগ প্রকাশ করে।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটি জীবিকা ও দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সরকারের দায়িত্ব উপলব্ধি করে ও সরকারের অবদান কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করে।

সভা মনে করে বিধিনিষেধ শিথিলতার ক্ষেত্রে সরকার কিছুটা তাড়াহুড়ো করছে। এর ফলে সংক্রমণ আবারও বাড়তে পারে। তাতে অর্থনীতি আরও বেশি হুমকির মুখে পড়বে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়