ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭, ১৪ আগস্ট ২০২১
আপডেট: ১৫:৫২, ১৪ আগস্ট ২০২১

জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এখন আমাদের স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে।

শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবন-জীবিকার স্বার্থে ও অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য লকডাউন শিথিল করা হয়েছে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে করোনা টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চীনে থেকে সাত কোটি টিকা নভেম্বরের মধ্যে পেয়ে যাব। আরও অন্য জায়গা থেকে টিকা আসছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন পুরো পৃথিবী এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪০ লাখের বেশি মানুষ। তবে আমাদের দেশে অন্য দেশের তুলনায় করোনা নিয়ন্ত্রণে আছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়