নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:১২, ১৪ আগস্ট ২০২১
জাতীয় শোক দিবস উপলক্ষে তিনটি পোস্টার প্রকাশ
প্রকাশিত তিন পোস্টার
জাতীয় শোক দিবস ২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির পক্ষ হতে তিনটি পৃথক ডিজাইনের মুদ্রিত পোস্টার প্রকাশ করা হয়েছে।
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রকাশিত পোস্টার তিনটির শিরোনাম করা হয়েছে: ‘শোক থেকে শক্তি শোক থেকে জাগরণ’, ‘IN YOUR INFINITE VALOUR, MUJIB MILLIONS OF SOUL STAY FOREVER ALERT' এবং ‘এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান’।
পোস্টারগুলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে সারাদেশে বিতরণ ও স্থাপন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে প্রেরণ করা হয়েছে।
জাতীয় শোক দিবস ২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসাবে প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় পোস্টারগুলো ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























