ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬, ১৪ আগস্ট ২০২১
আপডেট: ২২:১৮, ১৪ আগস্ট ২০২১

বঙ্গবন্ধু ছিলেন উচ্চ মানবিকতা গুণসম্পন্ন মানুষ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন উচ্চ মানবিকতা গুণসম্পন্ন মানুষ। মানুষের প্রতি ছিল তাঁর প্রগাঢ় ভালোবাসা আর মমত্ববোধ। 

শনিবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ আয়োজিত ওয়েবিনারের প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এই দেশ আর দেশের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। তিনি এদেশকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু এদেশের মানুষকে ভালোবাসতেন বলেই এতটা ত্যাগ স্বীকার করতে পেরেছিলেন।

প্রতিমন্ত্রী এ সময় দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অভ  ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর আতিউর রহমান, সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ জামির, বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক প্রফেসর ফখরুল আলম অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়