নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:০৮, ১৭ আগস্ট ২০২১
সন্ধ্যার পর লঞ্চ-স্পিডবোটে পদ্মা পারাপারে নিষেধাজ্ঞা
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে সন্ধ্যা সাড়ে ৬টার পর যাত্রীবাহী নৌযান (লঞ্চ ও স্পিডবোট) চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সন্ধ্যা সাড়ে ৬টার পর কোনো নৌযান শিমুলিয়া, বাংলাবাজার, মাঝিকান্দি ঘাট ত্যাগ করতে পারবে না।
সোমবার (১৬ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌযান চলাচল সম্পর্কিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, চলমান বর্ষা মৌসুমে পদ্মা নদীতে উজান থেকে নেমে আসা পানির চাপ বৃদ্ধির কারণে শিমুলিয়া, বাংলাবাজার, মাঝিকান্দি ও কাছাকাছি এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষিতে নৌদুর্ঘটনা পরিহার ও জানমালের নিরাপত্তার স্বার্থে জারিকৃত রুট পারমিট ও সময়সূচি অনুযায়ী চলাচলকারী যাত্রীবাহী নৌযানকে সকাল সাড়ে ৬টা থেকে চলাচল শুরু করে বর্ণিত তিনটি লঞ্চঘাট ত্যাগের সর্বশেষ সময়সীমা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নির্ধারণ করা হলো। কোনো যাত্রীবাহী নৌযান সন্ধ্যা সাড়ে ৬টার পর ঘাট ত্যাগ করতে পারবে না।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























