নিজস্ব প্রতিবেদক
হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেওয়া ও দুর্ব্যবহার করার অভিযোগে ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করছেন কলেজটির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধ করা শিক্ষার্থীরা অবিলম্বে হাফ ভাড়া কার্যকর এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন। এ সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস পাশের গলিতে রেখেছেন শিক্ষার্থীরা। তবে বিক্ষোভকালে শিক্ষার্থীরা কোনো ধরনের গাড়ি ভাঙচুর করেনি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাসের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। কিন্তু পরিবহন শ্রমিকরা ‘হাফ পাস’না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন। হেলপাররা শিক্ষার্থীদের বাসে উঠতেও বাধা দেন। তাই শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত এবং শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ যেন না করা হয়।
নাম প্রকাশ না করে ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, হাফ ভাড়া নেওয়ার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বাস আটকে রাখা হবে। দাবি মানলে বাস ছেড়ে দেওয়া হবে।
এ বিষয়ে বাস মালিক-শ্রমিকদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনিউজে দেখতে পারেন ডিজলের দাম বৃদ্ধির পর কোথায় কতো বাড়লো বাস ভাড়া-
কোথায় কত বাড়লো বাস ভাড়া
আইনিউজ/এসডি
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়
চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান
ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























