ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫০, ২০ নভেম্বর ২০২১

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে সাড়ে ১৮ শতাংশ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত এক সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেন বেড়েছে। ডিএসইতে এ সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ১৮ দশমিক ৫৫ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৯৯২ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ১০০ কোটি টাকা। এছাড়াও লেনদেনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনও বেড়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে লেনদেন তার আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। গত সপ্তাহে প্রায় ২৫২ কোটি টাকার লেনদেন হয়েছে সিএসইতে, যেখানে আগের সপ্তাহে এই পরিমাণটা ছিল ১৬৫ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে ৮৭ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

সাপ্তাহিক লেনদেন বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে মোট ৬ হাজার ৯৯২ কোটি টাকার লেনদেন হয়। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ৮৯৮ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজারটিতে লেনদেন বেড়েছে ১ হাজার ৯৪ কোটি টাকা বা ১৮ দশমিক ৫৫ শতাংশ।

লেনদেনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৬ হাজার কোটি টাকার বেশি। সপ্তাহ শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৬১ হাজার কোটি টাকায়। সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৬০০ কোটি টাকার বেশি বা দশমিক ৮৩ শতাংশ।

গত সপ্তাহে টাকার অংকে ডিএসইর গড় লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ডিএসইর গড় লেনদেন হয়েছে ১ হাজার ৩৯৮ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ১ হাজার ১৭৯ কোটি টাকা।

লেনদেন ও বাজার মূলধনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর সব সূচকই বেড়েছে। এর মধ্যে সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৫ দশমিক ৮৯ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ৭ হাজার ৯১ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৬ হাজার ৯৯৫ দশমিক ৯৩ পয়েন্টে।

নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১৩ দশমিক ৯৮ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ বেড়ে ২ হাজার ৬৯৪ দশমিক ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৬৮০ দশমিক ৯৭ পয়েন্টে।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ৪৮০ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৪৭৭ দশমিক ৫৮ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৪ কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৯১টির, অপরিবর্তিত ছিল ১৬টির। আর লেনদেন হয়নি ৪টির।

আইনিউজ/এসডি

খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী

কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়