নিজস্ব প্রতিবেদক
করোনায় তিন জেলায় তিনজনের মৃত্যু
ফাইল ছবি
মহামারি করোনাভাইরাসে দেশে গত এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। এদের দুজন ঢাকা, একজন খুলনা বিভাগের। জেলা ভিত্তিক হিসেবে এ তিনজনের একজন মুন্সীগঞ্জ জেলা, একজন নরসিংদী জেলা ও যশোর জেলার। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২৪৩ জন। আর সুস্থ হয়েছেন ২২৫ জন।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৩৮৭ জনের। এতে শনাক্ত হন ২৪৩ জন, যাতে শনাক্তে হার ১.৪০ শতাংশ। এ পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৪৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জন, যাতে মোট শনাক্তের হার ১৪.৪১ শতাংশ।
এছাড়া, গত এক দিনে সুস্থ হয়েছেন ২২৫ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের দুজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৯৮৯ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।
গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও ১৫ হাজার ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটাই করোনার প্রকোপ নিম্নমুখী ছিল। অক্টোবরেও তা অব্যাহত রয়েছে।
এদিকে বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনার নতুন এক ভয়ঙ্কর ধরণ ওমিক্রন। একারণে দেশে আফ্রিকা থেকে আসলেই মানতে হবে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। এছাড়াও বাইরের যে কোনও দেশ থেকে আসলে বিমানবন্দরে দেখাতে হবে ৪৮ ঘণ্টা আগের করোনা টেস্টের রিপোর্ট, অন্যথায় তাঁকেও মানতে হবে কোয়ারেন্টাইন।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























