নিজস্ব প্রতিবেদক
পাঁচ বিশিষ্ট নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। ওইদিন পাঁচ বিশিষ্ট নারীকে প্রদান করা হবে বেগম রোকেয়া পদক।
এ বছর (২০২১) যারা বেগম রোকেয়া পদক পাচ্ছেন তারা হলেন- নারী শিক্ষায় অবদানের জন্য কুমিল্লা জেলার প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠায় যশোরের অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কুমিল্লার শামসুন্নাহার রহমান পরাণ (মরোণোত্তর), সাহিত্য ও সংস্কৃতিতে অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নে অবদান রাখায় কুষ্টিয়ার গবেষক ড. সারিয়া সুলতানা।
আরও পড়ুন- মৈত্রী দিবসে মোদির টুইট
৯ ডিসেম্বর সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। ওই অনুষ্ঠানে রোকেয়া পদক প্রদান করা হবে। পদকপ্রাপ্ত প্রত্যেককে চার লাখ টাকার চেক, স্বর্ণপদক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
পদক প্রদান অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, অন্যান্য টেলিভশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।
আরও পড়ুন- স্বল্পতম সময়ে স্বাস্থ্যখাতে লোক নিয়োগ
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ৯ ডিসেম্বর। আবার ১৯৩২ সালের এই ৯ ডিসেম্বরেই মারা যান তিনি। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে প্রতিবছর ৫ বিশিষ্ট নারীকে সরকারিভাবে প্রদান করা হয় ‘বেগম রোকেয়া পদক’।
এছাড়া দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার, বুকলেট ও স্যুভেনির প্রকাশ করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করতে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























